এইমাত্র
১০ আগস্ট ২০২২
১৬:০১
কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন, ২১ নভেম্বরের পরিবর্তে শুরু হবে ২০ নভেম্বর
১৩:১৯
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী, দেশে এত বেশি বাড়ানো যৌক্তিক নয় : সিপিডি; দাম সমন্বয়ের তাগিদ
১২:৫১
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ; অভিষেক হয়েছে ইবাদত হোসেনের
১১:৫৯
সুইস ব্যাংকে থাকা বাংলাদেশি কারও অ্যাকাউন্টের ব্যাপারে তথ্য চায়নি বাংলাদেশ সরকার : সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড
এইমাত্র
০৯ আগস্ট ২০২২
১৭:৪৪
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
১৭:২০
টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় ১০ আসামির মধ্যে ৬ জনকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত
১৫:৫৭
ঢাকার নবাবগঞ্জে ২৭ জুলাই প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র্যাবের এয়ার উইং’র পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন (৪৫) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানের শোক
এইমাত্র
০৮ আগস্ট ২০২২
২১:৩০
কারও মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে জোরালো ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের
১৮:৪৯
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ আগস্ট রাজধানীতে এবং ১২ আগস্ট দেশের মহানগরীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
১৩:৫৫
নৌযানের নতুন ভাড়া দ্বিগুণ করতে মালিকদের দেওয়া প্রস্তাবে সরকারের আপত্তি, সাব-কমিটি গঠন, আজকের মধ্যে সুপারিশ দেবে কমিটি, ১০ আগস্ট সিদ্ধান্ত : নৌপরিবহণ মন্ত্রণালয়
১১:৫৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে মারধরের ঘটনায় কাস্টমস কর্মকর্তা সোহেল রানা সাময়িক বরখাস্ত
১১:৫৭
বঙ্গবন্ধুর পাশে থেকে সবসময় সহযোগিতা ও সমর্থন করেছেন বঙ্গমাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের বিশিষ্ট পাঁচ নারীকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক’ প্রদান
১১:৩৩
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
এইমাত্র
০৭ আগস্ট ২০২২
২১:২৩
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে; স্কোর : বাংলাদেশ ২৯০/৯, জিম্বাবুয়ে ২৯১/৫
২১:১৪
রাজধানীর শাহবাগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ জন আহত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
২০:১২
মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, এখনও সিদ্ধান্ত জানায়নি ফিলিস্তিনের ইসলামিক জিহাদ
১৮:০৫
জিম্বাবুয়ের তৃতীয় উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ, দ্রুত ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে জিম্বাবুয়ে
১৭:৪২
রান তাড়ায় শুরুতেই দুই উইকেট হারিয়ে ধাক্কা খেল জিম্বাবুয়ে, বোলিংয়ে বাংলাদেশের দাপট
১৭:০০
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৯১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ; স্কোর বাংলাদেশ ২৯০/৯, তামিম ৫০, মাহমুদউল্লাহ ৮০
১৬:১১
সপ্তাহে একেক দিন এক এক এলাকায় শিল্পকারখানা বন্ধ রাখার সুপারিশ, সাশ্রয় হবে ৪৯০ মেগাওয়াট, ব্যবসায়ীরা একমত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
