এইমাত্র
০৪ অক্টোবর ২০২২
১৯:১৭
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অভিযান পরিচালনার সময় বিস্ফোরণে আহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু, তাঁরা হলেন সৈনিক জসিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া), জাহাঙ্গীর আলম (নীলফামারী), সৈনিক শরিফ হোসেন (সিরাজগঞ্জ) : আইএসপিআর
১৯:১৭
টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুরসহ রাজধানীর কিছু এলাকায় ফিরতে শুরু করেছে বিদ্যুৎ; কয়েক ঘণ্টার মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে : পিজিসিবি
১৮:৩১
দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। কারও ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না : দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় বক্তব্যে প্রধানমন্ত্রী
১৮:২৭
দেশের সব হাসপাতালে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
১৮:১৫
ঘোড়াশাল, টুঙ্গিসহ কয়েকটি পাওয়ার প্লান্ট চালু হয়েছে
১৭:৫৫
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পিডিবি, ৩-৪ ঘণ্টার মধ্যে কয়েকটি এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৭:৩৯
জাতীয় গ্রিডের ত্রুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের অনেক এলাকায় বিদ্যুৎ নেই। ৩-৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে : পিজিসিবি
১৬:১১
পদার্থ বিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল পেলেন ফরাসি বিজ্ঞানী অ্যাঁলো অ্যাসপেক্ট, মার্কিন বিজ্ঞানী জন এফ ক্লসার ও অস্ট্রিয়ান বিজ্ঞানী অ্যান্থন ছাইলিনা
১৪:৫৫
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে আশুলিয়া বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩:৪১
পরিকল্পিতভাবে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সরকার : মির্জা ফখরুল
১৩:৪০
ইভিএম বা ব্যালট নয়, নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করাই মূল লক্ষ্য : সিইসি
১২:৩৩
হজের জন্য ৬৫ বছরের বয়সসীমার বিষয়টি সম্ভবত আগামী বছর আর থাকছে না : ধর্ম প্রতিমন্ত্রী
এইমাত্র
০৩ অক্টোবর ২০২২
১৫:৫০
মানব বিবর্তনবিষয়ক গবেষণায় এ বছর চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে পাবো
এইমাত্র
০২ অক্টোবর ২০২২
১৬:০২
সরকার বিরোধী আন্দোলনের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে একমত বিএনপি ও কল্যাণ পার্টি, শিগগিরই আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে : মির্জা ফখরুল
এইমাত্র
০১ অক্টোবর ২০২২
১৬:৩১
সিরাজগঞ্জের বেলকুচিতে বসতঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার
১৩:০০
দৈনিক বাংলার সম্পাদক প্রবীণ সাংবাদিক তোয়াব খান আর নেই
১১:৩৮
বাইরের কোনও দেশের কথায় র্যাবের সংস্কারের প্রশ্নই আসে না, কারণ র্যাব পরিচালিত হয় নির্দিষ্ট কিছু আইনের অধীনে : নবনিযুক্ত র্যাব মহাপরিচালক
এইমাত্র
৩০ সেপ্টেম্বর ২০২২
২১:০২
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
১৮:১৯
মিথ্যাচার আর প্রতারণার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না : মির্জা ফখরুল
১২:৫৯
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন
