এইমাত্র
০৯ ডিসেম্বর ২০২২
০৭:৫০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ, অভিযোগ বিএনপির
এইমাত্র
০৮ ডিসেম্বর ২০২২
২০:৪৬
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপিনেতা রুহুল কবির রিজভী আহমেদ ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৩৩ নেতাকর্মী কারাগারে, ২৩ জন দুই দিনের রিমান্ডে; আমানউল্লাহ আমানসহ দুজনের জামিন মঞ্জুর
১৮:৪০
ঢাকার নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারের প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সমবেদনা, সব দলকে সহিংসতা পরিহারের আহ্বান
১৭:১১
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল শুরু; কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না
১৭:০৯
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৪৫০ জনের মধ্যে ১১ জনকে সাত দিনের রিমান্ডের আবেদন; রিজভী ও আমানসহ অন্যান্য নেতাকর্মীদের কারাগারে পাঠানোর আবেদন
১৫:৪৭
নয়াপল্টনেই ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী : জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৫:২২
যেসব দেশ কথায় কথায় উদ্বেগ প্রকাশ করে সেসব দেশেও রাজনৈতিক কর্মসূচি নিয়ম মেনেই করতে হয়, বাংলাদেশ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
১৩:৫৯
গাজীপুরের শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৩:১০
আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে না, সংরক্ষণ করে; রাস্তা দখল করে সরকার উৎখাত এতো সহজ না, আঘাত আসলে পাল্টা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:৪৬
রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে আর সমাবেশ করতে দেওয়া হবে না : ওবায়দুল কাদের
১১:৪৬
বিএনপির নয়াপল্টন কার্যালয়ের দুপাশে পুলিশের ব্যারিকেড, প্রবেশ করতে পারেননি মির্জা ফখরুল; কার্যালয় খুলে দেওয়ার দাবি
১১:৪৫
আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির সেবা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
০৭ ডিসেম্বর ২০২২
২০:২১
দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
১৮:১৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান আটক
১৭:৩১
জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে গণসমাবেশের অনুমতি দেওয়া যাবে না; আইন অমান্য করলে সর্বোচ্চ ব্যবস্থা : ডিএমপি কমিশনার
১৭:২৭
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আটক
১৭:০২
বিএনপিনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস আটক
১৬:২৬
বিএনপির গণসমাবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
১৬:২০
বিনা উসকানিতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ, রুহুল কবির রিজভীর অভিযোগ
১৬:০৫
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১

Pages