এইমাত্র
১৫ আগস্ট ২০২৪
২১:০৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আগামীকাল শপথ নিবেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম
১৭:২১
অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা, শপথ নেবেন আগামীকাল বিকেল চারটায়
১৭:০২
স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর
১৬:১৭
হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ১০ দিন করে রিমান্ডে
১৫:৫২
রোববার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান উপদেষ্টার নির্দেশনা
১৪:৩৪
ষড়যন্ত্রের কোনো চেষ্টা না করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের হুঁশিয়ারি
১২:৩১
ঘুষ গ্রহণ ও অর্থপাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তার সহযোগীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত
১১:৫৯
রাজধানীর মোহাম্মদপুরে ১৩ বছরের এক শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা, এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
১১:৫৬
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে সায়েদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ সেপ্টেম্বরের মধ্যে জমার নির্দেশ
১১:২৫
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের পদত্যাগ
১১:১২
কোটা সংস্কার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলিতে নিহত ১০ শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়, হাইকোর্টের রুল; আদেশের বিষয়ে শুনানি ৫ সেপ্টেম্বর
১০:৩৭
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রেকর্ড, তদন্ত কর্মকর্তা নিয়োগ, তদন্ত শুরু
০৯:৩৬
১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
০৮:০৯
২৭ দিন পর আজ থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
০৮:০৯
বৈষম্যবিরোধী আন্দোলনে বাড়ি ও ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আজ
০৮:০৯
পল্টন থানায় দায়ের করা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা সৈকত রাজধানীর নিকুঞ্জ থেকে গ্রেপ্তার
এইমাত্র
১৪ আগস্ট ২০২৪
২৩:৫১
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত-কে পল্টন থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে আজ রাতে গ্রেফতার করা হয়। — ডিএমপি
২১:২৩
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ফরাসি দূতাবাসের আশ্রয় নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : ফরাসি দূতাবাস
১৯:৪০
এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান
১৯:০৬
দিল্লিতে শেখ হাসিনা যে সব মন্তব্য করছেন, তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে : হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র উপদেষ্টা

Pages