এইমাত্র
২৮ জুন ২০১৮
০১:৫২
রাশিয়া বিশ্বকাপ : সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠে ব্রাজিল ; কোস্টারিকার বিপক্ষে অন্য ম্যাচে সুইজারল্যান্ড ২-২ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে পরের পর্বে উঠে
০১:২৮
রাশিয়া বিশ্বকাপ : পাওলিনহোর পর থিয়াগো সিলভার গোলে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল ; কোস্টারিকার বিপক্ষে অন্য ম্যাচে সুইজারল্যান্ড ২-১ গোলে এগিয়ে
০১:১৫
রাশিয়া বিশ্বকাপ : সার্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওলিনহোর গোলে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে আছে ; কোস্টারিকা-সুইজারল্যান্ডের অন্য ম্যাচটি ১-১ গোলে সমতায় চলছে
০০:৩৫
রাশিয়া বিশ্বকাপ : সার্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওলিনহোর গোলে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে আছে ; অন্য ম্যাচে কোস্টারিকার বিপক্ষে সুইজারল্যান্ডও ১-০ গোলে এগিয়ে
এইমাত্র
২৭ জুন ২০১৮
২১:৫৮
রাশিয়া বিশ্বকাপ : জার্মানিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া, এই হারে আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-০ গোলে জিতে সুইডেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পের্ব ওঠে
২১:৫২
রাশিয়া বিশ্বকাপ : জর্মানির বিপক্ষে ম্যাচে ১-০ গোলে এগিয়ে দক্ষিণ কোরিয়া, দিনের অন্য ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে সুইডেন
২১:১৬
রাশিয়া বিশ্বকাপ : মেক্সিকোর বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে সুইডেন, জার্মানি-দক্ষিণ কোরিয়ার ম্যাচটি গোলশূন্য সমতায় চলছে
০৮:২৯
খুলনায় গতকাল রাতে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত, পুলিশের দাবি, তাঁরা মাদক ব্যবসায়ী
০৮:১৯
গাজীপুর সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা
০১:৪৬
রাশিয়া বিশ্বকাপ : নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে 'ডি' গ্রুপ রানার্সআপ হয়েই নকআউট পর্বে উঠলো আর্জেন্টিনা; অন্য ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ক্রোয়েশিয়া
০১:১১
রাশিয়া বিশ্বকাপ : আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ ১-১ গোলে সমতায়; আইসল্যান্ডের অন্য ম্যাচে ১-০ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া
০০:১৭
রাশিয়া বিশ্বকাপ : লিওনেল মেসির চমৎকার গোলে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে; ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের মধ্যকার অন্য ম্যাচটি গোলশূন্য সমতায় চলছে
এইমাত্র
২৬ জুন ২০১৮
২১:৫১
রাশিয়া বিশ্বকাপ : মুখোমুখি লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে গোলশূণ্য ড্র করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স; অপর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে পেরু
১৮:১০
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া নয়টি কেন্দ্র বাদে বাকি কেন্দ্রগুলোতে নির্বাচন সুষ্ঠু হয়েছে : ইসি সচিব
১৩:০১
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
১২:৫২
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলনে আসছেন
০৯:৩৮
গাজীপুরে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম; জয়ের ব্যাপারে আশাবাদ, জনগণের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি
০৯:৩৩
কুমিল্লার এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ
০৮:৫৭
বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের
০৮:৫৭
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত, মোট ভোটকেন্দ্র ৪২৫টি, মেয়র প্রার্থী সাতজন, কাউন্সিলর প্রার্থী ৩৩৮ জন
