এইমাত্র
১১ আগস্ট ২০১৮
১১:৪৯
সার্ভারে ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে
১০:৫৬
সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আপাতত ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি বন্ধ রয়েছে
এইমাত্র
১০ আগস্ট ২০১৮
১৯:০৩
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে তিনজনের মৃত্যু
১৮:২৮
কানাডার ফ্রেডেরিকটন শহরে গোলাগুলিতে চারজন নিহত
এইমাত্র
০৯ আগস্ট ২০১৮
২৩:২৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র আশরাফুল ইসলাম আকিবের চিকিৎসার ব্যয় বহন করবে আওয়ামী লীগ, হাসপাতালে দেখতে গিয়ে জানালেন ওবায়দুল কাদের
২০:৫৪
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা; পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করেছে মারিয়া-মনিকারা
১৭:০৪
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত
১৬:৩৪
দুই শিক্ষার্থীকে গাড়িচাপা দেওয়ার মামলায় জাবালে নূর পরিবহনের মালিক মো. শাহাদাত হোসেন ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
১৬:০৮
এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫-৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা; খাসির চামড়া সারা দেশে ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকা নির্ধারণ, আন্তর্জাতিক বাজার এবং দেশে চামড়া শিল্পের অবস্থা মন্দা থাকায় চামড়ার দাম কমানো হয়েছে : বাণিজ্যমন্ত্রী
১৫:০৪
ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে চা বাগান দখলের মামলায় ব্যবসায়ী রাগীব আলী ও তাঁর ছেলেকে দেওয়া ১৪ বছরের সাজা বিশেষ দায়রা জজ আদালতে বহাল
১২:৩৯
আলোকচিত্রী শহিদুল আলমকে হাসপাতালে পাঠাতে হাইকোর্টের দেওয়া নির্দেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি
১২:৩৮
কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ, আদেশ ১২ আগস্ট
০৯:২৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
এইমাত্র
০৮ আগস্ট ২০১৮
২২:৪৬
বিসিবির পরিচালক ও ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহা ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)
২১:২৪
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি
১৮:১৬
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বাসচাপা দিয়েছিলেন বলে ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাবালে নূর পরিবহনের চালক মাসুম বিল্লাহ
১৭:৩৪
২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ৫০০ আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১৬:৪০
আলোকচিত্রী শহিদুল আলম ফের ডিবিতে
১৫:৪০
মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসমালিক জুনায়েদ হোসেন লস্করের জামিন দিয়েছেন আদালত
১৪:৫৩
আলোকচিত্রী শহিদুল আলমের চিকিৎসার নির্দেশ স্থগিত করেননি চেম্বার আদালত; আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে
