এইমাত্র
০৭ সেপ্টেম্বর ২০১৮
১২:৫৯
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী
১২:৫৯
অসুস্থতার কারণে ছয় মাস ধরে হাজিরা দিতে না পারায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং নিরাপত্তার কারণে কারাগারের কাছেই আদালত স্থানান্তর করা হয়েছে : মাহবুব-উল-আলম হানিফ
১০:৫৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার চেষ্টা চালানো হচ্ছে, তাঁর বাঁ হাত ও বাঁ পা প্রায় অবশ হয়ে গেছে, তাঁকে অবিলম্বে মুক্তি দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানাচ্ছি : মির্জা ফখরুল
এইমাত্র
০৬ সেপ্টেম্বর ২০১৮
২০:৫৫
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে খেলা অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশ; গোলদাতা ডিফেন্ডার তপু বর্মণ
২০:৪৬
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ; তপু বর্মণ করেন গোলটি
১৯:০১
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি; শেষ খবর পাওয়া পর্যন্ত গোলশূন্য সমতায় চলছে খেলা
১৭:৫৫
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল ৪-০ গোলে ভুটানকে হারিয়েছে
১৬:৪৫
চাঁদাবাজির মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত
১৫:৩৯
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের মালিকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
১৩:২৬
বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭২.৯ শতাংশ : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
১১:২৯
দেশে বিদ্যুতের প্রায় তিন কোটি গ্রাহক রয়েছেন, প্রতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ ৬.২৫ টাকা আর মানুষ পাচ্ছে ৪.৮২ টাকায় : বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৫৯
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
০৮:০০
বগুড়ার মাটিডালিতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
এইমাত্র
০৫ সেপ্টেম্বর ২০১৮
২০:৫৫
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে ফেভারিট ভারত
১৫:৩৮
সাভারের পার্বতীনগরে বিসমিল্লাহ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
১৩:০১
খুব শিগগির প্রথম ধাপে তিন হাজারের মতো রোহিঙ্গা ফেরত পাঠানো হবে : পররাষ্ট্রমন্ত্রী
১৩:০০
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ১২ ও ১৩ সেপ্টেম্বর
১২:০১
রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে কঠোর অবস্থান নেবে : পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত
১২:০০
দেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলেই বিভিন্ন দলের মানুষ ভোট দিয়ে নিজেদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করতে পারছেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:১৬
রূপপুর পারমাণবিক প্রকল্প হাতে নেওয়ার মধ্য দিয়ে নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
