এইমাত্র
০৪ অক্টোবর ২০১৮
১০:২১
সরকারি সব চাকরিতে কোটা বহালের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ তৈরি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
০৯:৩০
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : মিরপুরে প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ভারত
এইমাত্র
০৩ অক্টোবর ২০১৮
১৮:৪২
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশের মেয়েরা; পাকিস্তানের করা ৮৮ রানের জবাবে মাত্র ৩০ রানে অলআউট হয়ে যায় তারা
১৬:৩৬
আগামী নির্বাচনের ব্যাপারে বিশ্বনেতাদের কাছ থেকে কোনো পরামর্শ নয়, বরং উৎসাহ পেয়েছি : সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী; বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে সরকার কাজ করছে, যেসব সাংবাদিক মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তাঁদের অযথা উদ্বেগের কিছু নেই
১৬:১৩
এ বছর রসায়নশাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন ফ্রান্সেস আরনভ, জর্জ স্মিথ ও গ্রেগরি উইন্টার
১৪:৩১
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা
১১:২৮
নাশকতার মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ১৩ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট
১০:৫৩
নাশকতার মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৩ নেতার হাইকোর্টে জামিন আবেদন
এইমাত্র
০২ অক্টোবর ২০১৮
২০:৫৩
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ২-১ গোলে জিতে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা
২০:৩৭
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ, ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ
১৯:৫১
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা
১৬:১০
এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের জেরার মৌরু ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড
১৫:২৯
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আগামীকাল বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:৪৬
গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বারে বিস্ফোরণ, দুজন নিহত
১১:৫৮
অর্থনীতির বিভিন্ন সূচকে ভালো অবস্থানে থাকায় আগামীতে বাংলাদেশে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে : আশা বিশ্বব্যাংকের
১১:২৯
নাশকতার মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট
এইমাত্র
০১ অক্টোবর ২০১৮
১৯:০১
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লাওসকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ; দলের জয়ে বিপলু আহমেদ করেন একমাত্র গোলটি
১৬:৫৯
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। স্কোর: পাকিস্তান ১৮৭, বাংলাদেশ ১৯১/৭
১৫:৫৪
ক্যানসার চিকিৎসায় বিশেষ অবদানের জন্য চিকিৎসাশাস্ত্রে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গবেষক পি অ্যালিসন ও জাপানের তাসুকো হোনজো
