Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৩০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:৩৪, ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৩০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:৩৪, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি নেতারা
ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৩০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:৩৪, ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৩০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:৩৪, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয় সংসদে বুধবার সন্ধ্যায় চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পতিত, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে হবে। এর জন্য এই মুহূর্তে প্রয়োজন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির একমঞ্চে দাঁড়ানো।’

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই সংসদ এবং এই সরকার এই সংসদে আলোচনার মাধ্যমে আমরা যখন একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছি ঠিক সে সময় পতিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

‘ফ্যাসিস্টদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কথায় বলে চোর না শুনে ধর্মের কাহিনী- মাননীয় স্পিকার, আবারও প্রমাণিত হয়েছে এই দলটির চরিত্র কখনোই ঠিক হবে না। সুযোগ পেলেও তাদের চরিত্র ঠিক হবে না, এত মানুষ হত্যা এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।’

তারেক রহমান বলেন, ‘দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র যে এরা যে সন্ত্রাসী। গত কয়েকদিনের চিত্রে মাননীয় স্পিকার তা আবার পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এই সন্ত্রাসীরা দেশে বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল আমরা দেখেছি।’

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গত দুদিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে তারা কীভাবে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করেছে। এর আগেও এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল মাননীয় স্পিকার আমরা দেখেছি, তারা কী আচরণ করেছে। শুধু তাই নয়, ইতালিতে একজন আমাদের নারী শিল্পীর ওপরে তারা কীভাবে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল সেটিও দেশবাসী লক্ষ্য করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদেরকে গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। দেশের জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় একটাই, এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। দেশে বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণিত করেছে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী।’

তারেক রহমান বলেন, ‘এই সংসদে দাঁড়িয়ে অর্থাৎ সমগ্র বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি মাননীয় স্পিকার, এই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বক্তব্য সেজন্যই পরিষ্কার ও স্পষ্ট। দেশ প্রেমিক স্বাধীনতা প্রিয় জনগণ অন্য কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ গণতান্ত্রিক জনগণ কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে ২৪ এর গণঅভ্যুত্থানও ঘটায়নি।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থান। ২০২৪ সালের মতো আবারও গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।’

তারেক রহমান বলেন, ‘এই সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই—আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এমন স্লোগান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমাদের সেই আওয়াজ তুলতে হবে, যে আওয়াজ আজ থেকে তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তুলেছিলেন। দেশনেত্রী বলেছিলেন—ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ’

পুরো সংসদের সদস্যদের তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে উচ্চারণ করে বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাঁবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে।’

তারেক রহমান বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন ২৪শে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদেরকে আবার ২৪ এর চেতনায় আমরা মাথা গুঁড়িয়ে দিতে চাই।’

বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর সভাপতিত্বের আসনে বসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং আইন প্রণয়ন কার্যাবলি নিষ্পত্তির পরে সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো সংসদ অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৩ নভেম্বর ২০২৬
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার, কঠোর অবস্থানে বিজিবি
  2. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. রাজধানীতে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  4. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়তে বিচারকদের সুপ্রিম কোর্টের নির্দেশ
  6. বীরত্ব ও সাহসিকতায় শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x