Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৭:৫৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৩, ১৪ নভেম্বর ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৭:৫৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৩, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
রোগীর আস্থা ফেরাতে চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান
ঢাকা-১৩ আসনে রান উইথ মোবারক শীর্ষক স্বাস্থ্যসচেতনতা আয়োজন
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
লন্ডনে টমি রবিনসনের র‍্যালিতে সহিংসতা : ২৬ পুলিশ আহত, গ্রেপ্তার ২৫
ঈদে ঢাবি ছাত্রশিবিরের বিশেষ আয়োজন

মানিকগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং কর্মসূচি

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৭:৫৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৩, ১৪ নভেম্বর ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৭:৫৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৩, ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত। ছবি : এনটিভি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ডায়াবেটিসের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং তা নিয়ন্ত্রণে সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন চিকিৎসকেরা।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা হয়। এ সময় আগত রোগীদের ডায়াবেটিস প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শও দেওয়া হয়।

অনুষ্ঠানে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. তোহিদুল ইসলাম, হাসপাতালের উপপরিচালক ডা. মো. মিনহাজ উদ্দীন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবু বকর সিদ্দিকী এবং এন্ডোক্রাইনোলজিস্ট ডা. কিষান সরকারসহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় চিকিৎসকেরা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এটি সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে বড় ধরনের শারীরিক জটিলতার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়।

জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো রোগ শনাক্তকরণের মাধ্যমে ডায়াবেটিসজনিত স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মানিকগঞ্জ মেডিকেল কলেজ বিশ্ব ডায়াবেটিস দিবস র‍্যালি
সর্বাধিক পঠিত
  1. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
  2. গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রুমা
  3. ৯ ও ১৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ দুই শিশু
  4. দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী
  5. ‘শেখ হাসিনার স্বাক্ষর জাল করে মেট্রিক্স চেম্বার্স এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন করেছে’
  6. অল্প সংখ্যক শান্তি বিনষ্টকারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে : আইজিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x