Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৮:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩৭, ১২ নভেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩৭, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
ধর্ষণ ও যৌন নিপীড়ন : অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
শিশুকে যৌন নিপীড়ন মামলায় আসামির ৭ বছর কারাদণ্ড
অনাহারে ১৯১ জনের মৃত্যু : ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড
জাল নিকাহনামায় আদালতে মামলা, তরুণীর কারাদণ্ড
পাবনা মানসিক হাসপাতালে দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক
১৮:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩৭, ১২ নভেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:৩৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩৭, ১২ নভেম্বর ২০২৬
মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন।

এছাড়া এ  মামলায় অপর আসামি ব্যাংকটির অপারেশন ম্যানেজার এমরান আহম্মেদকে বেকসুর খালাস দেন। বিচারক কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে আত্মসাৎ কৃত অর্থের সমপরিমাণ তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা এবং আরও ৪ লাখ টাকা জরিমানা করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিচারক রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ডবিধির ৪২০ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। ফলে তার মোট কারাদণ্ড হয়েছে ২০ বছর।

জাহিদুল ইসলাম আরও বলেন, জরিমানার টাকা অনাদায়ে প্রতিটি ধারায় আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে দণ্ডবিধির ৪০৯ ধারায় ধার্য করা জরিমানার অর্থ আদায় হলে তা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত ও বিচার চলাকালে আসামি যে সময় কারাগারে ছিলেন, তা মূল সাজা থেকে বাদ যাবে।

দণ্ডপ্রাপ্ত রিফাতুল হক ঢাকার যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার বাসিন্দা। তার বাবা মৃত মাহফুজুল হক। তিনি ঢাকা ব্যাংকের বংশাল শাখায় সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। এ বিষয়ে ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই টাকা সরিয়ে আত্মসাতের কথা স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে এক হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবে ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো।

এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও শাখার তৎকালীন এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়।

২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কারাদণ্ড ঢাকা ব্যাংক

সংশ্লিষ্ট সংবাদ: কারাদণ্ড

০৮ নভেম্বর ২০২৬
শিশুকে যৌন নিপীড়ন মামলায় আসামির ৭ বছর কারাদণ্ড
০১ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬
সাবেক কর কমিশনার শ্যামলকে ৫ বছরের কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ
  2. প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
  3. সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  5. ছিনতাইকারীর কবলে ড. আসিফ নজরুল
  6. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x