জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করছে পতিত ফ্যাসিস্টরা: নাহিদ ইসলাম
পতিত ফ্যাসিস্টরা জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালায় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি না। দিল্লির আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাই বিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।
এনসিপির আহ্বায়ক বলেন, সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করবো। ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।

এনটিভি অনলাইন ডেস্ক