Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৬, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৬, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রাথমিক থেকেই শিশুদের অভিন্ন পোশাক ও খাবার সরবরাহ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ
সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে : প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৬, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৫৬, ১০ নভেম্বর ২০২৬
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্নের জবাব দেন। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ ও উত্তরপত্র মূল্যায়নে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এসব কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমেছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, বর্তমানে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র ওএমআর মেশিনে স্ক্যান করে ফলাফল তৈরি করা হয়। ফলে ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের সুযোগ নেই। অটোমেশনের বাইরে থাকা কিছু কার্যক্রমও এ প্রক্রিয়ার আওতায় আনার কাজ চলছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে প্রশ্নপ্রণেতারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। বর্তমানে তাদের পিএসসিতে নির্ধারিত প্রশ্নপত্র প্রণয়ন কক্ষে (গোপনীয় কক্ষ) অবস্থান করে প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন প্রণয়ন শেষে তা সিলগালা করে সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয়। পরে ওই সদস্যের তত্ত্বাবধানে একই দিন সিলগালা করা খাম ভল্টরুমে সংরক্ষণ করা হয়।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ভল্টরুমে সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সদস্য ও কমিশন মনোনীত কর্মকর্তারা ফেস লকের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য নির্ধারিত কক্ষে সিসিটিভিসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশ্ন প্রণয়নের আগে প্রশ্নকারীদের গতানুগতিক ধারার বাইরে প্রশ্ন তৈরি, প্রশ্নের পুনরাবৃত্তি পরিহার এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

মো. আব্দুল বারী বলেন, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে।

মুদ্রণকাজের শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিশন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা প্রেসে অবস্থান করেন। এ সময় তাদের কাছে বাইরে যোগাযোগের জন্য মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে না। প্রশ্নপত্র মুদ্রণের সার্বিক কার্যক্রম কমিশনের চেয়ারম্যান তদারকি করেন।

বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে। এ জন্য কমিশন একাধিক দল গঠন করেছে। এ পদ্ধতিতে পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিয়ে যেতে পারেন না; কমিশনে এসে নির্ধারিত দলের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করেন। কমিশনের নির্দেশনা, তদারকি ও নির্ধারিত সময়সীমা অনুসরণ করে একাধিক পরীক্ষকের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হয়।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আরও জানান, মৌখিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে কোনো প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোনো বোর্ডে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করা হয়। ফলে আগাম তথ্য জানার সুযোগ থাকে না।

মো. আব্দুল বারী বলেন, বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্নপত্র ফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এসব পদক্ষেপ গ্রহণ করেছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

সংশ্লিষ্ট সংবাদ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭ অক্টোবর ২০২৬
প্রাথমিক থেকেই শিশুদের অভিন্ন পোশাক ও খাবার সরবরাহ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৭ জুন ২০২৬
সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’, টানা ৫ দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
  3. তারা কোনো রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী : প্রধানমন্ত্রী
  4. রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান
  5. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. চট্টগ্রাম পুলিশ লাইনসের চুরি হওয়া পিকআপ ভ্যান মিলল কর্ণফুলীতে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x