Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৪:৩০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৩২, ১৮ অক্টোবর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৪:৩০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৩২, ১৮ অক্টোবর ২০২৬
আরও খবর
রাঙামাটি-খাগড়াছড়িতে আধাবেলার অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলাবাহিনী
তাইওয়ানে টাইফুন চাম্পির আঘাত, নিহত ১, আহত ৩৫০
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহত ১০ : রিসোর্ট মাালিককে প্রধান আসামি করে মামলা

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৪:৩০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৩২, ১৮ অক্টোবর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৪:৩০, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৩২, ১৮ অক্টোবর ২০২৬

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১০ জন নিহতের ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় রিসোর্টের মালিক তানভীর সুলতানকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। 

আজ রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে শনিবার বিকেল ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি এবং পরিচয় শনাক্তের বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরিচয় নিশ্চিত করে মরদেহ হস্তান্তরের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিহতের স্বজন যারা ঢাকায় চলে গেছে ঢাকার সিআইডি অফিসে তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হবে। অপরদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা মরদেহের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ঢাকা সিআইডি অফিসে পাঠিয়ে দেওয়া হবে।

ডিএনএ পরীক্ষার পর মরদেহ শনাক্ত হতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বলে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবক্তগীন মাহমুদ জানিয়েছেন। 

জেলা প্রশাসন এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড হয়। সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরবর্তীতে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ড নিহত ডিএনএ টেস্ট কক্সবাজার ভিডিও সংবাদ টুপটুপ রিসোর্ট

সংশ্লিষ্ট সংবাদ: অগ্নিকাণ্ড

১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
১৮ অক্টোবর ২০২৬
চেনার উপায় নেই মরদেহ, ডিএনএ পরীক্ষায় লাগবে ৩-৪ সপ্তাহ
১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
  2. সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ
  3. ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের সম্মানসূচক সিনিয়র ফেলো হলেন মুশফিকুল ফজল আনসারী
  4. ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় অগ্নিসংযোগ
  5. রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি
  6. ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি : মীর শাহে আলম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x