Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০০, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:০৫, ১৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০০, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:০৫, ১৫ অক্টোবর ২০২৬
আরও খবর
ট্রেনে ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা : রেলপথ মন্ত্রী
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম
ডিসেম্বরে পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়ক খুলে দেওয়া হবে : সেতুমন্ত্রী
সরাসরি সামুদ্রিক যোগাযোগ প্রতিষ্ঠা নিয়ে আলোচনা বাংলাদেশ-থাইল্যান্ডের
দুর্গাপূজার ছুটিতে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ

২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ : সড়কমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০০, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:০৫, ১৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:০০, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:০৫, ১৫ অক্টোবর ২০২৬
সড়ক পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে হেলমেটের মান হালনাগাদ, গতিসীমা কার্যকর করা, দুর্ঘটনার পর চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা, আন্ডারপাস নির্মাণ, মহাসড়কে বামদিকের লেন তৈরি এবং সড়ক নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সরকারের অঙ্গীকার’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে।

শেখ রবিউল আলম আরও বলেন, শুধু নির্দিষ্ট কোনো দিবসকে ঘিরে কর্মসূচি পালন করলে চলবে না, সারা বছর সড়ক নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নিতে হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এবারের জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বৈঠকে দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, সরকারের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার, সাম্প্রতিক অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা কমাতে নিরাপদ সড়ক ব্যবস্থা বা ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সড়কমন্ত্রী জানান, সড়কের অবকাঠামোগত নিরাপত্তা বাড়াতে আন্ডারপাস নির্মাণ এবং মহাসড়কে বামদিকের লেন তৈরির প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনার তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার মান উন্নত করার বিষয়েও সরকার কাজ করছে।

এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন।

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

গোলটেবিল বৈঠকে অংশ নেন রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ, পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) কান্ট্রি কো-অর্ডিনেটরসহ সংশ্লিষ্টরা।

শেখ রবিউল আলম সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: শেখ রবিউল আলম

১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : সড়ক পরিবহণ মন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির তিন পাঙ্গাস
  2. সাতক্ষীরায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
  3. নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
  4. ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ১০ নারী
  5. প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে : হুমায়ুন কবির
  6. নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x