Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:২৩, ১২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:২৩, ১২ অক্টোবর ২০২৬
আরও খবর
আগামী মাসে ঢাকায় ভাষা ও কর্মদক্ষতার প্রশিক্ষণ দেবে ইতালি দূতাবাস
এলপিজির সিলিন্ডার বিক্রিতে অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : রিজভী
শিক্ষার্থীদের অর্জনের পেছনে রয়েছে বাবা-মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প : মাহদী আমিন
এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন

বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা : মাহদী আমিন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:২৩, ১২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:২৩, ১২ অক্টোবর ২০২৬
তেজগাঁওয়ে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ ই স্টিভেন কোলেট। ছবি : বাসস

বাংলাদেশে ডাচ বিনিয়োগ সম্প্রসারণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন, ব্লু ইকোনমি এবং তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনাসহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে নেদারল্যান্ডস সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ ই স্টিভেন কোলেট।

সাক্ষাৎকালে দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণ এবং দেশের সার্বিক সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে আসায় নেদারল্যান্ডসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে ডাচ বিনিয়োগ আরও বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতিগত সহায়তা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি, টেক্সটাইল, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও প্রক্রিয়াজাতকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বলেন উভয় প্রতিনিধি। বর্তমানে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে আম রপ্তানি এবং বাংলাদেশে ডাচ আলুর জাত সফলভাবে ব্যবহৃত হওয়ার বিষয়টিও উঠে আসে।

ব্লু ইকোনমি, জাহাজ নির্মাণ শিল্প এবং ডাচ কারখানাগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বিশেষ করে নদী ও খাল সংস্কারের আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, তিস্তা ব্যারেজ এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপদেষ্টা মাহদী আমিন শিক্ষা ও কর্মসংস্থান খাতের রূপান্তরে শিক্ষক প্রশিক্ষণ, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, শিল্প ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়, বৃত্তিমূলক শিক্ষা প্রসার এবং বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগ ডাচ প্রতিনিধিদলকে অবহিত করেন।

পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় মহাপরিকল্পনার কথা তুলে ধরা হয়। এ ছাড়া প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সুরক্ষায় ‘কৃষক কার্ড’ চালুর পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয়।

উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে আরও তুলে ধরেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি একটি প্রাণবন্ত সংসদ পরিচালনা, বিরোধী দলের অবাধ মতামত প্রকাশের সুযোগ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার অগ্রগতির বিষয়গুলো বৈঠকে সবিস্তারে আলোচিত হয়।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এইচ ই জোরিস ভ্যান বোমেল এবং টেকসই উন্নয়ন বিষয়ক রাষ্ট্রদূত এইচ ই ওয়াম্পি লিবন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের অর্জনের পেছনে রয়েছে বাবা-মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প : মাহদী আমিন
০৭ অক্টোবর ২০২৬
সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান : মাহদী আমিন
০৫ অক্টোবর ২০২৬
অনিশ্চয়তা অনিবার্য, সঠিক নীতিতে চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব : মাহদী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  2. উন্মুক্ত হলো সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র
  3. শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  4. পায়রা বন্দরে নতুন সেতু, খুলছে সম্ভাবনার দুয়ার
  5. ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x