Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:২৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৬:২৭, ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:২৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৬:২৭, ০৮ অক্টোবর ২০২৬
আরও খবর
সব ফেডারেশনকে বছরে ৭টি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে চায় সরকার
প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা : ক্রীড়া প্রতিমন্ত্রী
ফুটবলারদের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী যা বললেন
খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব : ক্রীড়া প্রতিমন্ত্রী
পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় হবে স্পোর্টস ভিলেজ : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্যারা অ্যাথলেটদের সফলতায় সরকার সর্বোচ্চ সুবিধা দেবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:২৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৬:২৭, ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:২৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৬:২৭, ০৮ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বুধবার এনএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

দেশের জন্য সম্মান ও সফলতা বয়ে আনতে খেলোয়াড়দের আরও বেশি দায়বদ্ধতা, একাগ্রতা ও সুদৃঢ় দেশপ্রেম নিয়ে মাঠে লড়াই করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সামাজিক সুরক্ষা ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বগুড়ায় ‘আরাফাত রহমান প্যারা স্পোর্টস ভিলেজ’ দ্রুত নির্মাণের আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে এশিয়ান গেমসগামী প্যারা অ্যাথলেটদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম এবং ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ক্রীড়াজগতকে গভীরভাবে ভালোবাসে এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদদের কাছ থেকে সফলতা আশা করে। বিশ্বের বড় বড় ক্রীড়া আসরগুলোতে দেশের প্রতিনিধিত্ব করা এবং সাফল্য ছিনিয়ে আনা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। অতীতে কাঙ্ক্ষিত সাফল্য না এলেও বর্তমান সরকার একদম ‘জিরো’ থেকে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে ধারাবাহিকতা বজায় রেখে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন আনা হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের অবদান স্মরণ করে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্যারা ইউথ গেমসে চৈতি রানীর মতো অ্যাথলেটদের স্বর্ণপদক জয় আমাদের অনুপ্রাণিত করেছে। আসন্ন প্যারা এশিয়ান গেমসেও তাদের কাছ থেকে আরও বেশি সাফল্য ও স্বর্ণপদক প্রত্যাশা করে দেশ। প্যারা অ্যাথলেটদের এই বিজয় দেশের হাজারো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে খেলাধুলায় আসতে এবং নতুন করে স্বপ্ন দেখতে উৎসাহিত করবে। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের পেছনে তাদের পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সমাজকে তাদের প্রতি অবহেলা না করে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ক্রীড়াবিদদের সার্বিক কল্যাণে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের সামাজিক সুরক্ষার পাশাপাশি মর্যাদা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘ক্রীড়া কার্ড’ প্রবর্তনসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা দিতে বগুড়াতে ‘আরাফাত রহমান প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের কার্যক্রম চলছে। বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে এবং দ্রুততম সময়ে সরকারি সব প্রক্রিয়া ও ডিপিপি অনুমোদন শেষ করে নির্মাণকাজ শুরু করা হবে।

সম্প্রতি সমাপ্ত এশিয়ান গেমসের ২২টি ইভেন্টে কাঙ্খিত সাফল্য না পাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ব্যর্থতার কারণ চিহ্নিত করতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের ‘মূল্যায়ন কমিটি’ গঠন করা হয়েছে। ভুলের বিচার-বিশ্লেষণ ও সংশোধন করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হচ্ছে। খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে আগামী ডিসেম্বর মাস থেকে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ক্রীড়াবিদের জন্য বছরব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হবে।

ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি এবং ভাতা দেওয়ার বিষয়টি উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, সরকারের সুবিধা নেওয়ার পর দেশের প্রতি সবার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ফেডারেশন থেকে শুরু করে অ্যাথলেট সবাইকেই এই জবাবদিহিতার আওতায় আনা হবে। যেকোনো খেলায় কাঙ্ক্ষিত ফল পেতে হলে শুরুতেই একটি সুস্পষ্ট লক্ষ্য স্থির করা, কাজের প্রতি পূর্ণ একাগ্রতা রাখা এবং নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে চেষ্টা করার ওপর জোর দেন তিনি।

সততা ও কঠোর পরিশ্রমের পর বাকি সফলতার জন্য সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সংশ্লিষ্ট সংবাদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩ সেপ্টেম্বর ২০২৬
পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় হবে স্পোর্টস ভিলেজ : ক্রীড়া প্রতিমন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬
নারী ক্রীড়াবিদদের বিকাশে সহযোগিতার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
৩০ জুন ২০২৬
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেসবুক স্ট্যাটাসে যে বার্তা দিলেন ইশরাকের স্ত্রী নুসরাত খান
  2. নকল টাকা ছাপানোর সময় হাতেনাতে যুবক গ্রেপ্তার
  3. দালালের ফাঁদে পড়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার তরুণ সাগরের
  4. সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন জামায়াত আমির
  5. ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চাই : পরিবেশমন্ত্রী
  6. ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x