ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং বৃষ্টির বিশেষ কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর জানায়, সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। এর আগে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় অতি সামান্য বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক