Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
১৪:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৪:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বনানীতে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ইসরায়েলি ধ্বংসযজ্ঞের মধ্যেই স্কুলে ফিরছে লেবাননের শিশুরা
বিষাক্ত এ সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে, প্রশ্ন আজহারীর
শিশু ক্যান্সারে দ্রুত চিকিৎসার আহ্বান

ফুল আর রঙিন নৌকা ভাসিয়ে নদীর প্রতি ভালোবাসা

আবু হোসাইন সুমন, মোংলা
১৪:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৪:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্যতিক্রমী আয়োজনে বাগেরহাটের মোংলায় পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। ছবি : এনটিভি

নদীর প্রতি ভালোবাসা জানাতে শিশুরা নদীতে ছড়িয়ে দিল ফুল। নদীর গুরুত্ব তুলে ধরতে পানিতে ভাসিয়ে দিল রঙিন কাগজের নৌকা। এভাবেই ব্যতিক্রমী আয়োজনে বাগেরহাটের মোংলায় পালিত হয়েছে বিশ্ব নদী দিবস।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মোংলার নারিকেলতলায় নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উত্তরণ ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে নদী ও জেলে জীবন সুরক্ষার দাবিতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এরপর র‍্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নদীতে গণগোসল, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এবারের বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য ছিল– বন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে পানি বাঁচবে, পানি বাঁচলে জীবন বাঁচবে।

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ।

আলোচনা সভায় বক্তব্য দেন উত্তরণের ফিসনেট প্রকল্পের খুলনা বিভাগের অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান, পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মণ্ডল ও আব্দুর রশিদ হাওলাদার, উত্তরণের মনিটরিং অফিসার আনোয়ার হোসেন, মোংলা এরিয়া ম্যানেজার মোখলেছুর রহমান, ইয়ুথ ফর সুন্দরবনের সোহেল রানা ও শাহীন খলিফা।

সভাপতির বক্তব্যে নূর আলম শেখ বলেন, নদী-প্রকৃতি, পানি, বন ও জমির উর্বরতা রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ছাই, গরম পানি ও কয়লার দূষণ সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ আশপাশের নদী-খালের জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করছে বলেও তিনি দাবি করেন। নদী, জেলে জীবন ও মৎস্যসম্পদ রক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে।

মিজানুর রহমান বলেন, আদালতের রায়ে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নদী রক্ষায় দখল ও দূষণ বন্ধ করতে হবে। অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে জেলেদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে।

জেলে সমিতির নেতা আব্দুর রশিদ বলেন, শিল্প ও কয়লার দূষণ থেকে সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ এ অঞ্চলের নদী, খাল ও জলাশয় রক্ষা করতে হবে।

পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু বলেন, নদীর পাড়ের মানুষ ভালো থাকলে নদীও ভালো থাকবে। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই নদী রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভা ও মানববন্ধনের আগে শিশুরা নদীর প্রতি ভালোবাসা জানাতে পানিতে ফুল ছিটিয়ে দেয়। পরে রঙিন কাগজের নৌকা নদীতে ভাসিয়ে নদীর গুরুত্ব ও নদী রক্ষার বার্তা তুলে ধরে তারা।

দিনের শেষ আয়োজনে মোংলা নদীতে অনুষ্ঠিত হয় গণগোসল, সাঁতার প্রতিযোগিতা ও হাঁস ধরা প্রতিযোগিতা। এসব আয়োজনে স্থানীয় মানুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

বিশ্ব নদী দিবস রঙিন নৌকা মোংলা নদী শিশু বাগেরহাট
সর্বাধিক পঠিত
  1. সালমানের স্টুডিওতে হামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  2. ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  3. রাড্ডা ক্লিনিকে হামলায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
  4. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : যা বললেন বিরোধীদলীয় নেতা
  5. ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
  6. সরকারের কড়া সমালোচনা হাসনাত আবদুল্লাহর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x