আত্মহত্যার প্ররোচণা
গাজী নজরুলের মামলা তদন্ত করবে ডিবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতের জিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
জিআর সূত্রে আরও জানায়, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এখন ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
শেরেবাংলা নগর থানায় গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলাম থেকে বহিষ্কৃত গাজী নজরুল, তার প্রথম স্ত্রী ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা করেন নিহত মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।

আদালত প্রতিবেদক