Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিটি সিটি ও জেলার মাস্টারপ্ল্যান করা হচ্ছে : প্রধানমন্ত্রী
বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সুনীল অর্থনীতি গবেষণায় কক্সবাজারে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।

‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-(ইউবিইএসটি) নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারিপত্র দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো পত্রে বলা হয়, ‘বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর জন্য বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন, যার এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-(ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।’

এতে আরও বলা হয়, ‘একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ এবং পৃথক অবকাঠামো প্রয়োজন। এ বাস্তবতা বিবেচনায়, কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’-এর বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা-সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ এবং উপকূলভিত্তিক গবেষণা কাঠামোকে ব্যবহার করে নতুন বিশ্ববিদ্যালয়ের এর প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা যেতে পারে। ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ইতোমধ্যে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কক্সবাজারে সুপ্রতিষ্ঠিত। ফলে এর বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রারম্ভিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এতে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করে একটি গবেষণামুখী, ব্যবহারিক এবং বাস্তবভিত্তিক বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা যাবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে ব্লু ইকোনমি সংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে।’

পত্রের শেষে বলা হয়, ওপরের বিষয় বিবেচনায় নিয়ে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সানুগৃহ সম্মতির জন্য বিনীত নিবেদন করছি।

এ প্রসঙ্গে মতামত জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন আজ বাসসকে বলেন, ‘বঙ্গোপসাগরের বিশাল জলরাশি এবং এর সঙ্গে যুক্ত অসংখ্য নদ-নদী বাংলাদেশের অর্থনীতি, জীববৈচিত্র্য এবং জীবিকার সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। সামগ্রিকভাবে বঙ্গোপসাগর আমাদের অর্থনীতির চালিকাশক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সমৃদ্ধ সম্পদ ভান্ডার হয়ে থাকবে। এ জন্য প্রযুক্তিনির্ভর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন নিশ্চিত করবে। সুনীল অর্থনীতি বিষয়ক গবেষণা,  উদ্ভাবন এবং সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে পর্যটন রাজধানী কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস, এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি জ্ঞান ব্যবহারের মাধ্যমে বঙ্গোসাগরে বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কি.মি. সমুদ্রাঞ্চলের সম্পদ ব্যবস্থাপনা, উপকূলীয় জনপদে সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, সমুদ্র স্থানিক পরিকল্পপনা, উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, মৎস্য ভূ-তথ্য প্রযুক্তি, সমুদ্র দূষণ এবং জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগ প্রশমন বিষয়ে গবেষণা এবং সরকারকে কারিগরি সহায়তা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগর কক্সবাজার

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

০৫ অক্টোবর ২০২৬
শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
০৫ অক্টোবর ২০২৬
প্রতিটি সিটি ও জেলার মাস্টারপ্ল্যান করা হচ্ছে : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছিনতাইকারীদের ধরতে গিয়ে বাসের চাকায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  2. পুলিশি হয়রানি বন্ধে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ
  3. কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ নেতা গ্রেপ্তার
  4. সাউথইস্ট ব্যাংকের সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, বিএনপিনেতা কারাগারে
  5. প্রতিটি সিটি ও জেলার মাস্টারপ্ল্যান করা হচ্ছে : প্রধানমন্ত্রী
  6. জীবনযুদ্ধে সফল নীলফামারীর খাদিজার বাগানে বিদেশি ফলের সমারোহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x