Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক
চসিক প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
আগামী সপ্তাহে নিউমার্কেটে ফের উচ্ছেদ অভিযান
ফুটপাতে হকার বসলেই মামলা : ডিএসসিসি প্রশাসক
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

এলাকার সমস্যা সমাধানে নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে : ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম রোববার রাজধানীর কদমতলী থানাধীন ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, এলাকার সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানাধীন ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘এলাকার সমস্যা সমাধানে সরকার ও প্রশাসন যেমন কাজ করবে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে। খাল-ড্রেন দখল ও দূষণ বন্ধ, যত্রতত্র ময়লা না ফেলা, মাদক প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা রক্ষায় জনগণের সহযোগিতা প্রয়োজন।’

এ সময় মাদক নির্মূল, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার-উন্নয়ন এবং নাগরিক সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সংরক্ষিত মহিলা আসন-৪) এর সংসদ সদস্য শিরীন সুলতানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডিএসসিসির সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। অনুমোদন হলে কাজ শুরু করা হবে। পাশাপাশি ড্রেনের দুই পাশে জায়গা রেখে পাড় তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে, যাতে ড্রেন দখল হওয়ার সুযোগ না থাকে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ড্রেন ও খাল পরিষ্কার করে দেওয়ার পর আবার সেখানে ময়লা ফেলা হলে কোনো সুফল পাওয়া যাবে না। তাই খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।’ তিনি অবৈধ দখল ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে খাল-ড্রেনের জায়গায় অবৈধ দোকানপাট না করার আহ্বান জানান।

মাদক প্রতিরোধ প্রসঙ্গে প্রশাসক বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এ কাজে পুলিশ ও প্রশাসনকে নাগরিকদের সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

বৃক্ষরোপণ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘শুধু সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর সব সমস্যা সমাধান সম্ভব নয়; নাগরিকদের দায়িত্বশীল অংশগ্রহণ থাকলে অনেক সমস্যাই ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।’

মতবিনিময় সভায় এলাকার পানি নিষ্কাশন, রাস্তাঘাট ও ড্রেন উন্নয়ন, মাদক প্রতিরোধ, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিসহ সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ, ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক নাগরিক সমস্যার সমাধান

সংশ্লিষ্ট সংবাদ: ডিএসসিসি

২৪ অক্টোবর ২০২৬
আগামী সপ্তাহে নিউমার্কেটে ফের উচ্ছেদ অভিযান
২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে হকার বসলেই মামলা : ডিএসসিসি প্রশাসক
০৬ অক্টোবর ২০২৬
ধানমণ্ডি লেক এলাকায় হবে উন্মুক্ত সাংস্কৃতিক-বিনোদনকেন্দ্র : ডিএসসিসি প্রশাসক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাজেক সংকট সমাধানে দফায় দফায় বৈঠক : পাঁচ দাবির ৪টিতে সমঝোতা
  2. ট্রেনে ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা : রেলপথ মন্ত্রী
  3. বিয়ের আশ্বাসে দৈহিক সম্পর্ক : নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি, গ্রেপ্তার ৪
  4. সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন
  5. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
  6. এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x