Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৫:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৫:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ সাংবাদিকের ছেলে প্রিতম
কুষ্টিয়ায় লালন মেলার মাঠে যৌথবাহিনীর অভিযান
নিখোঁজ ৩ স্কুলছাত্রীর বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ
বিল থেকে কম্বল মোড়ানো নারীর মরদেহ উদ্ধার

পদ্মায় পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদলনেতার মরদেহ উদ্ধার

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৫:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৫:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলনেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদলনেতা রাকিবুজ্জামান রকির (৩২) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার কুরলিয়া এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিবুজ্জামান ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, আজ সকালে কুরলিয়া এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভেসে যাওয়া মরদেহটি উদ্ধার করেন। পরবর্তীতে রাকিবুজ্জামানের পরিবারের সদস্যরা গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে নৌভ্রমণে বের হয়। ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে ফেরার পথে রাত ৯টার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে তিনজন নদীতে পড়ে যান।

ঘটনার পরপরই লিটন ও ওহাব নামের দুজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও রকি পানিতে তলিয়ে যান। পরে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিস এবং নৌপুলিশের সদস্যরা তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন।

পদ্মা নদী নিখোঁজ ছাত্রদলনেতা মরদেহ উদ্ধার কুষ্টিয়া

সংশ্লিষ্ট সংবাদ: পদ্মা নদী

১৯ সেপ্টেম্বর ২০২৬
পদ্মার পানি কমলেও দৌলতপুরে সুপেয় পানির তীব্র সংকট, ছড়াচ্ছে রোগবালাই
১৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই
১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ
  2. কক্সবাজারে অগ্নিকাণ্ড, রিসোর্টের ম্যানেজার আটক
  3. বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পুলিশে ২৪,৬৭৭টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ সরকারের
  6. লাগেজ ব্যবস্থাপনায় গতি আনতে শাহজালাল বিমানবন্দরে ক্যামেরা ও লাইভ মনিটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x