Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
০৯:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
০৯:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বরিশালের নিখোঁজ সহকারী জজ কুয়াকাটা থেকে উদ্ধার
চট্টগ্রাম পুলিশ লাইনসের চুরি হওয়া পিকআপ ভ্যান মিলল কর্ণফুলীতে!
সিলেট সীমান্তে উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার
বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে ৭৭ ককটেল উদ্ধার
৫ আগস্ট লুট হওয়া পুলিশের শটগানের তাজা কার্তুজ উদ্ধার

পদ্মায় নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
০৯:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
০৯:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শনিবার রাত ১০টার দিকে বিএসএফের খান্দুয়া ক্যাম্প ও বিজিবির ফরিদপুর বিওপির ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার বাখের আলী সীমান্তে পদ্মা নদীতে যাত্রীবাহী একটি ডিঙি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ দিন বয়সী এক শিশুসহ ১০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এখনও আলতাব হোসেনের ছেলে মোস্তফা (৬০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ১২ জন যাত্রী নিয়ে একটি ছোট ডিঙি নৌকা সদর উপজেলার চরবাগডাঙ্গার গোয়ালডুবি ঘাট থেকে নারায়ণপুরের খলিফাচরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পদ্মা নদীর তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ওয়াসিম নামের এক যাত্রী সাঁতরে বাংলাদেশের তীরে উঠতে সক্ষম হন। তবে তীব্র স্রোতের কারণে মাত্র ১০ মিনিটের মধ্যে বাকি ১০ জন যাত্রী ভেসে ভারতের সীমান্তে চলে যান।

সীমান্তে ভেসে আসা ১০ বাংলাদেশিকে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, উদ্ধারের পর রাত ১০টার দিকে বিএসএফের খান্দুয়া ক্যাম্প ও বিজিবির ফরিদপুর বিওপির ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উদ্ধারের পর বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর গ্রামের রাসেল (২৬), ইব্রাহিম (৫০), সওদাগর (৪০), ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া ও তার ২০ দিন বয়সী শিশুপুত্র, সানাউল্লাহ (৯) এবং আল আমীন (৯)।

বিজিবি জানিয়েছে, নিখোঁজ মোস্তফাকে উদ্ধারে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ চরবাগডাঙ্গার বাখের আলী সীমান্ত পদ্মা নদী নৌকাডুবি উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: চাঁপাইনবাবগঞ্জ

১৭ নভেম্বর ২০২৬
কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
১৬ অক্টোবর ২০২৬
সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
২৯ সেপ্টেম্বর ২০২৬
মাটির নিচে পুঁতে রাখা ২৫ ককটেল বিস্ফোরণ, লণ্ডভণ্ড বসতঘর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
  2. গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রুমা
  3. ৯ ও ১৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ দুই শিশু
  4. দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী
  5. ‘শেখ হাসিনার স্বাক্ষর জাল করে মেট্রিক্স চেম্বার্স এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন করেছে’
  6. অল্প সংখ্যক শান্তি বিনষ্টকারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে : আইজিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x