পাহাড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০ জন বেকার যুবককে নিয়ে দুই সপ্তাহব্যাপী ‘ভেহিক্যাল রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স ওয়ার্কশপ’ শীর্ষক কারিগরি প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে উপজেলা সদরের রামসু বাজরের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে চলমান এই প্রশিক্ষণে তিনজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ চেনা, ত্রুটি শনাক্ত করা, মেরামত ও রক্ষণাবেক্ষণের কৌশল শেখানো হচ্ছে হাতে-কলমে।
প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে নিজ উদ্যোগে মোটরসাইকেল মেরামতের ওয়ার্কশপ গড়ে তুলে আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে সেনাবাহিনী।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি