Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না
ভেনিসে অভিনেত্রী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয় : শামা ওবায়েদ
বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ
বাংলাদেশ-ওমানের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণ নিয়ে আলোচনা
বাঁধনকে সব ধর‌নের সহায়তা করা হ‌বে : শামা ওবা‌য়েদ

ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএর পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসত্যোয়াতি। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে ইন্দোনেশিয়ার সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ককে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) পর্যায়ে উন্নীত করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসত্যোয়াতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে হুমায়ুন কবির ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য ও সেবা আমদানি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, অধিকতর বহুমুখীকরণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং জ্বালানি খাতসহ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওষুধশিল্পসহ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য ও ব্যবসা, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, কনস্যুলার বিষয়াদি এবং উচ্চপর্যায়ের সফরসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

দুই দেশের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দুর্যোগ ব্যবস্থাপনায় ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগের বিরূপ প্রভাব মোকাবিলায় জ্ঞান ও সর্বোত্তম অভিজ্ঞতার আদান-প্রদান এবং সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি)’ যোগদানে বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন।

জবাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আসিয়ান ও আরসিইপি উভয় ক্ষেত্রেই বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি তার দেশের অব্যাহত সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: হুমায়ুন কবির

০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনকে হামলার ঘটনায় ব্যবস্থা নিতে ইতালির পুলিশকে জানানো হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত সহায়তা চান হুমায়ুন কবির
০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
  2. আমি এখানে জাতীয় কাজে আসিনি : ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান
  3. রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ভোলায় বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা স্থাপন করতে চাই : প্রধানমন্ত্রী
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x