Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:৫০, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫০, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কনসার্টে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান, আয়োজক কারাগারে
শতবর্ষী নুর মোহাম্মদের ১০ বছরের কারাদণ্ড, অতঃপর কারাগারে
এসআইকে পিটিয়ে হত্যায় ৮ আসামি রিমান্ডে
নুসরাত হত্যা : ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
শিশুর মৃত্যুর অভিযোগে হাসপাতালের এমডি কারাগারে

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

আদালত প্রতিবেদক
১৭:৫০, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫০, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ ও খলনায়ক আশরাফুল হক ডন। ফাইল ছবি

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান আসামি আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করে। এরপরে কারাগারে আটক রাখার আবেদন করেন।

কারাগারে আটকের আবেদন বলা হয়েছে, আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডন। ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত আসামি সালমান শাহর সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মামলার এজাহারের পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের চেনেন বলে প্রকাশ করলেও মামলার অনেক তথ্য গোপন করছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আসামি একত্রে চলাফেরা করার কারণে তার সব তথ্য সম্পর্কে অবগত আছেন। সালমান শাহর মৃত্যুর বিষয় ও মামলার ঘটনার বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অত্যন্ত কৌশলে কথা বলেন। তবে আসামির আচার-আচরণে, চালচলনে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। যেহেতু ঘটনাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চলকর, সেহেতু মামলার বিষয়ে পাওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে। আসামি অত্যন্ত চতুর ও দুর্দান্ত প্রকৃতির লোক হওয়ায় মামলার ঘটনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ন তথ্য গোপন করেছেন।  মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে আসামিকে পুনরায় আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে গত ২৭ আগস্ট ঢাকার সিএমএম আদালত আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক মো. শাহ আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির রিমান্ড শেষ হলে আজ আদালতে হাজির করা হয়েছে। এরপরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

নথি থেকে জানা গেছে, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

এজাহারে যা বলা হয়েছে

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

সালমান শাহ হত্যা কারাগার ডন

সংশ্লিষ্ট সংবাদ: সালমান শাহ

০৬ সেপ্টেম্বর ২০২৬
৩০ বছর পরও ফুরায়নি সালমান শাহর মায়া, ‘স্বপ্নের নায়ক’ আজও ভক্তের হৃদয়ে
৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল
২৬ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা : ডনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সভাপতির দায়িত্ব নিয়েই সারাবিশ্বের জন্য কাজের অঙ্গীকার ড. খলিলুর রহমানের
  2. দায়িত্ব পালনের বিষয়ে জাতিসংঘের বাইরের কারও নির্দেশনা গ্রহণ করব না : খলিলুর রহমান
  3. জাতিসংঘের অধিবেশনের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান
  4. শতবর্ষী নুর মোহাম্মদের ১০ বছরের কারাদণ্ড, অতঃপর কারাগারে
  5. বন্দর হস্তান্তরে ‘সক্ষমতা নেই’ যুক্তি ৫৪ বছরের প্রতারণা : আনু মুহাম্মদ
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x