যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮ম আউটলেটের যাত্রা
মিষ্টি জাতীয় খাদ্য পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের ৮ম আউটলেট উদ্বোধন হলো যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে। আউটলেটটি গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সবার প্রিয় সুস্বাদু মিষ্টির ব্র্যান্ড সুইট নেশনের এ আউটলেটটি উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় পাঁটটি আউটলেট এবং নারায়ণগঞ্জে তিনটি আউটলেটসহ মোট আটটি ব্রাঞ্চ নিয়ে যাত্রা শুরু করল সুইট নেশন।
যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের ৮ম আউটলেট ফিতা কেটে উদ্বোধন করেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক এবং সুইট নেশনের অন্যতম পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাতসহ যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতারা হোলসেল ক্লাবে এই প্রথম সুইট নেশনের মিষ্টির স্বাদ নিয়ে সুস্বাদু হওয়ায় স্বাগত জানান এই ব্র্যান্ডকে। হোলসেল ক্লাবের ক্রেতারা বিভিন্ন কেনাকাটার পাশাপাশি সুইট নেশনের মিষ্টি পাওয়া যাবে জেনে খুবই আনন্দিত।
সুইট নেশনের অন্যতম পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব বলেন, সুইট নেশনের ক্রেতাদের চাহিদা এবং ভালোবাসার সারা পেয়ে আজকে এতটা আগানো সম্ভব হয়েছে। সুইট নেশনের গুণগতমান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা হবে। আজকে হোলসেল ক্লাবে ৮ম আউটলেট উদ্বোধন করা হলো। ক্রেতাদের সারা পেলে সামনে আরও আউটলেট করার পরিকল্পনা রয়েছে।
সুইট নেশন ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাত জানান, নারায়ণগঞ্জ ও ঢাকায় সাতটি আউটলেটের পর সুইট নেশনের ৮ম আউটলেট হোলসেল ক্লাবে যাত্রা শুরু করল। খুব শিগগিরই হোলসেল এক্সপ্রেসে আরও একটি আউটলেট করা হবে। তিনি বলেন, সুস্বাদু এ মিষ্টির ৫০টির অধিক আইটেমসহ রয়েছে স্ন্যাকস টিফিনেও বিভিন্ন আইটেম। আগামী দিনে যুগের সাথে তাল মিলিয়ে নতুন মুখরোচক খাদ্য উৎপাদন করার পরিকল্পনা রয়েছে আমাদের। জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের আজকের এই আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকায় মোট আটটি আউটলেট যাত্রা শুরু করল।
যমুনা গ্রুপের পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ বলেন, যমুনা ফিউচার পার্কে কেনাকাটার অন্যতম বৃহৎ জায়গা হোলসেল ক্লাব। হোলসেল ক্লাবে একমাত্র মিষ্টিজাত পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের যাত্রা শুরু হলো। যমুনা গ্রুপ এবং হোলসেল ক্লাবের পক্ষ থেকে সুইট নেশনের মিষ্টির প্রচার ও প্রসারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদের সঙ্গে নতুনত্ব ও গুণগতমান ধরে রেখে ক্রেতাদের আরও কাছে পৌঁছাতে চায় সুইট নেশন। যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে অষ্টম আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে সেই সম্প্রসারণ যাত্রায় যোগ হলো নতুন আরেকটি অধ্যায়।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ