Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৮:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৮:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিলের সময় শেষ আজ
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিলের সময় শেষ কাল
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষায় অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতিকে একনজর দেখতে ঠাকুরগাঁওয়ে মানুষের ঢল

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৮:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১৮:৪০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও শহরজুড়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে সাধারণ মানুষের ঢল। ছবি : এনটিভি

‘হামার ঘরের লোক এত বড় পদে’—মনের আনন্দে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একনজর দেখতে ঠাকুরগাঁওয়ে ছুটে এসেছেন পেশায় ভ্যানচালক আবদুল হালিম। শুধু হালিম নন, তাঁর মতো হাজারো মানুষের উল্লাসে ও উপস্থিতিতে মুখরিত এখন পুরো শহর।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলায় আসা ঘরের সন্তানকে বরণ করে নিতে আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরজুড়ে নেমেছে সাধারণ মানুষের ঢল।

বেলা ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি সার্কিট হাউসে যান এবং সশস্ত্র সালাম ও গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর শহরের সেনুয়া এলাকায় মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি বাসভবনে কিছু সময় অবস্থান করেন।

বিকেলে ৩টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রাষ্ট্রপতি উপস্থিত হন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলাসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ হেঁটে সংবর্ধনাস্থলের উপস্থিত হন। একপর্যায়ে শহরের বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দুই ধারে মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সংবর্ধনাস্থলে আসা হরিপুর সীমান্ত এলাকার কৃষক মো. হাবিব জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে নিজ এলাকার সন্তান দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় উচ্ছ্বসিত হয়ে তিনি ছুটে এসেছেন। একইভাবে প্রিয় মানুষকে দেখতে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে এসেছেন মোজিরন বেগম ও মমতা বেগম।

ভুল্লী থেকে আসা বিএনপির সমর্থক রফিকুল ইসলাম বলেন, ‘হয়তো আর কখনও এভাবে তাঁকে (রাষ্ট্রপতি) দেখার সুযোগ নাও হতে পারে, তাই একনজর দেখতে ছুটে এসেছি।’

ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, ‘আমাদের ঘরের সন্তান দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন—এটি ঠাকুরগাঁওবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে স্মরণীয় ও জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়েছে।’

দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন আগামীকাল ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রাষ্ট্রপতি একনজর দেখতে মানুষের ঢল ঠাকুরগাঁও

সংশ্লিষ্ট সংবাদ: রাষ্ট্রপতি

০২ অক্টোবর ২০২৬
জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
০১ অক্টোবর ২০২৬
শিক্ষায় অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির
০১ অক্টোবর ২০২৬
প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময় বাড়ল
  2. গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  3. শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো সময়সীমা বলা সম্ভব নয় : দীনেশ ত্রিবেদী
  4. একফ্রেমে ট্রাম্পের সঙ্গে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
  5. গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিক সমিতি
  6. তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x