Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:৪৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:৪৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২
নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, বাধা দিতে গিয়ে মা-ভাই আহত
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ আহত ২০
বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩
দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী চিকিৎসা নিতে স্কয়ার হাসপাতালে

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:৪৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:৪৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারি। ছবি : এনটিভি

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারি জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসা গ্রহণের জন্য  ঢাকায় এসেছেন।

বগুড়ার শিবগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী নাজমা আরা বেগমসহ তিনি আহত হন। তবে এ দুর্ঘটনায় আনুমানিক ষাট বছর বয়সের ফিরোজা বেগম নামের এক বাক প্রতিবন্ধী পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারি ঢাকা থেকে দুদিনের সরকারি সফরে জয়পুরহাটে যাওয়ার পথে তার প্রোটকল গাড়িটি সামনে চলে গেলে বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধা পথচারী প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাশের ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী আঘাতপ্রাপ্ত হলে তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ দিকে দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধা পথচারী ফিরোজা বেগমকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর  চিকিৎসাধীন অবস্থায় সেখানে দুপুর ১২টার দিকে মারা যান। 

ফিরোজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, প্রতিমন্ত্রীর শরীরের কোনো হাড় ভাঙেনি (ফ্র্যাকচার হয়নি); শুধু ডান পায়ে সফট টিস্যু ইনজুরি এবং হাত, কাঁধ ও ঘাড়ে সাময়িক আঘাত লেগেছে। তার পায়ে শর্ট লেগ প্লাস্টারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার স্ত্রীর তেমন কোনো আঘাত লাগেনি। প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, ‘প্রতিমন্ত্রী স্যার একটি প্রোগ্রামে যাওয়ার পথে প্রোটকশন গাড়ির পেছনে এবং স্যারের গাড়ির সামনে একজন বৃদ্ধা মহিলা ঢুকে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে স্যারের গাড়িটি রাস্তা থেকে নিচে নেমে যায় এবং স্যার আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।’

জেলা প্রশাসক আরও বলেন, দুর্ঘটনাস্থল শিবগঞ্জ উপজেলায়, তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং প্রশাসনিকভাবে যা করা প্রয়োজন, তা করা হচ্ছে।

আহত খাদ্য প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনা আবদুল বারিক বারী

সংশ্লিষ্ট সংবাদ: আহত

০৪ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, বাধা দিতে গিয়ে মা-ভাই আহত
০৪ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ আহত ২০
২৬ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মাকেও কোপায় যুবক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যশোরে কোরআন তেলাওয়াতে পুরস্কৃত শ্রেষ্ঠ তিনজন
  2. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি : খাদ্যমন্ত্রী
  4. বিরোধী দলের বুঝা উচিত ৬ মাসেই সব কাজ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী
  5. কক্সবাজারে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২
  6. রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x