জামালপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১
ভারতীয় মদসহ আব্দুল মালেককে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মালেক একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় অভিযানের সময় আব্দুল মালেকের দোকানের পেছনের পুকুরে তল্লাশি চালানো হয়। সেখানে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মালেককে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, উদ্ধার করা ৮৮ বোতল মদের মধ্যে রয়েছে ৩৩ বোতল ব্ল্যাক হোয়াইট, ২৩ বোতল হুইস্কি, ২০ বোতল ইউস্কি ও ১২ বোতল ভদকা।

আসমাউল আসিফ, জামালপুর