Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৫৬, ৩০ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৫৬, ৩০ আগস্ট ২০২৬
আরও খবর
শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থার নির্দেশ
প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
রাজধানীর এ. কে. স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা
গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবির ৬২ গবেষককে সম্মাননা প্রদান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ভূমিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৫৬, ৩০ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৫৬, ৩০ আগস্ট ২০২৬
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি : বাসস

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছেন। এর মধ্য দিয়ে যেন প্রকৃত শিক্ষা এবং উৎপাদনমুখী শিক্ষা, বিদেশের যেকোনো শিক্ষার্থী সমপর্যায়ে অর্জন করতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার (২৯ আগস্ট) নগরীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজটির এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর রাখা এবং নতুন বাচ্চারা, যারা শিক্ষা নিতে স্কুলে আসে তারা যেন ঝরে না পড়ে। যারা সমাজে অনেক পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল তাদেরও পড়াশোনা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় এবং শিক্ষা অর্জনে ব্যাপক অবদান রেখে গেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, জাতিকে সব দিক দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে জাতির আগামী দিনের অগ্রগতি এবং উন্নয়ন সুনিশ্চিত করা সম্ভব হবে। এজন্য তিনি শিক্ষাক্ষেত্রকে অনেক গুরুত্ব দিয়েছেন। 

মন্ত্রী বলেন, বিশ্বের যেকোনো বড় বড় দেশের সমপর্যায়ে নিজের মেধাকে বিকশিত করে উপযুক্ত স্থান অর্জন করাই আমাদের লক্ষ্য। সেই দিক দিয়ে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের আমার সাবেক অনেক মেধাবী ছাত্র-ছাত্রী ভাইবোনেরা, তারা অনেক সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় তাদের কর্মদক্ষতা প্রদর্শন করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সবসময় তাদের হৃদয়ে গেঁথে রেখেছেন।

অনুষ্ঠানে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ, এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির, প্রথম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।

অনুষ্ঠানে কলেজের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী শিক্ষা মিজানুর রহমান মিনু

সংশ্লিষ্ট সংবাদ: ভূমিমন্ত্রী

২২ আগস্ট ২০২৬
ক্রীড়াঙ্গনে রাজশাহী একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী
০৫ আগস্ট ২০২৬
জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে : ভূমিমন্ত্রী
২১ জুন ২০২৬
বাংলাদেশ-ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত : ভূমিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সম্পদবিবরণী প্রকাশের শর্তপূরণ সাপেক্ষে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. ইসহাক সরকারের ভাই ইয়াকুবসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x