Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২১:০৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:১৩, ২৬ আগস্ট ২০২৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২১:০৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:১৩, ২৬ আগস্ট ২০২৬
আরও খবর
‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’
হারপিক পান করে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক
নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, বাধা দিতে গিয়ে মা-ভাই আহত
এবার নরসিংদীর মাটিতে চায়ের স্বপ্ন
দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করলে জনগণ ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

একটি সরকারের জন্য ৬ মাস দীর্ঘ সময় নয় : ড. মঈন খান

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২১:০৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:১৩, ২৬ আগস্ট ২০২৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২১:০৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:১৩, ২৬ আগস্ট ২০২৬
নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি : এনটিভি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সরকারের জন্য ছয় মাস কোনো দীর্ঘ সময় নয়। এই স্বল্পতম সময়ের মধ্যে তারেক রহমান নির্বাচনি যেসব ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাগুলো একটি একটি করে পূরণ করছেন।

আজ বুধবার (২৬ আগস্ট) সন্ধায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আপনারা দেখেছেন, পলাশে দীর্ঘ ১৭ বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা মাত্র ছয় মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। দেশের দুঃস্থ-দরিদ্র মানুষ থেকে শুরু করে এ দেশের রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা উন্নয়ন করেছি। কেন করেছি? এটা তারেক রহমানের রাষ্ট্রীয় নীতি। তার ফলশ্রুতিতে আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি।

মঈন খান আরও বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন, সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। কেন জানেন, এই যে কৃষক কার্ড বলছি, ফ্যামিলি কার্ড বলছি, যার মাধ্যমে এ দেশের দরিদ্র মানুষের কিছু সহায়তা দেওয়ার জন্য, এই যে নতুন কিছু ধ্যান-ধারণার সৃষ্টি এবং প্রচলন প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন বাংলাদেশে, সেটা কিন্তু রাসুলে করিমের শিক্ষা থেকে এসেছে। কাজেই আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে সঠিক পথে হাঁটছি।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ড আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপিনেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমুখ।

এর আগে দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আব্দুল মঈন খান।

ড. মঈন খান নরসিংদী উন্নয়ন

সংশ্লিষ্ট সংবাদ: ড. মঈন খান

১২ জুলাই ২০২৬
নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে : ড. মঈন খান
৩১ জানুয়ারি ২০২৬
দেশের মানুষ গণতন্ত্র চায়, কথা বলার স্বাধীনতা চায় : ড. মঈন খান
৩০ আগস্ট ২০২৫
ঢামেকে আইসিইউতে নুরকে দেখতে গেলেন ড. মঈন খান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
  2. অনেক হয়েছে, এখন দেশের মানুষের চাওয়া সমঝোতার রাজনীতি : রাষ্ট্রপতি
  3. সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
  4. মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর
  5. এসআই আলতাব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা : র‍্যাব
  6. ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x