রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা
৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের সংসদকক্ষে বেলা দুইটায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।
রাষ্ট্রপতি পদে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিচ্ছেন।
নির্বাচনে প্রার্থী দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক