গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫ মামলা, গ্রেপ্তার ৪৮৮
রাজধানীতে মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৫৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন এবং সিটিটিসি কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬২২২ পিস ইয়াবা, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেক্ট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকি-টকি, ১টি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ এক হাজার ৪০০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক