ব্লাড ক্যানসারে আক্রান্ত ছোট্ট রাইয়্যানের সুচিকিৎসার জন্য প্রয়োজন সহযোগিতা
চার বছর ধরে এক অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছে ছোট্ট রাইয়্যান। বর্তমানে সে বি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া নামক জটিল ব্লাড ক্যানসারে আক্রান্ত। ছোট্ট বয়সে এই কঠিন রোগের সঙ্গে লড়াই করা এই শিশুর জীবন বাঁচাতে এখন সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
পরিবার সূত্রে জানা যায়, প্রথম দফায় চিকিৎসার পর রাইয়্যানের শরীর ও ব্রেনে ক্যানসার দ্বিতীয়বারের মতো ফিরে আসে। এরপর দীর্ঘ সময় কেমোথেরাপি দেওয়ার পর আল্লাহর অশেষ রহমতে ক্যানসার নেগেটিভ হয়। চিকিৎসকরা গত রোজা ঈদের পর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরিকল্পনা করলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি।
পরবর্তীতে ঈদুল আজহার পর ঢাকা ক্যান্টনমেন্টের সিএমএইচ এ নতুন করে ট্রান্সপ্লান্টের সিরিয়াল নেওয়া হয়।
তবে এর মধ্যেই ক্যানসার তৃতীয়বারের মতো তার শরীর ও ব্রেনে আবারও ফিরে আসে। চিকিৎসকরা জানান, ক্যানসার নেগেটিভ না হওয়া পর্যন্ত ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়। মাথার প্রচণ্ড ব্যথায় রাতের পর রাত ঘুমাতে না পারা সেই দিনগুলো ছিল রাইয়্যানের পরিবারের জন্য অত্যন্ত মর্মান্তিক ও অসহনীয়। চিকিৎসকরা সে সময় জানিয়েছিলেন, এই কেমোর পরও ক্যানসার নেগেটিভ না হলে ট্রান্সপ্লান্টের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
তবে অগণিত মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে সম্প্রতি এক অলৌকিক সুসংবাদ এসেছে। সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, বোন ম্যারো এমআরডি নেগেটিভ এবং সিএসএফ পরীক্ষাতেও কোনো ম্যালিগন্যান্ট সেল পাওয়া যায়নি। দীর্ঘদিনের কেমোথেরাপির পর তৃতীয়বারের মতো ক্যানসার নেগেটিভ এসেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এটিই রাইয়্যানের জীবনের শেষ বড় সুযোগ এবং যত দ্রুত সম্ভব তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। রাইয়্যানের ট্রান্সপ্লান্টের জন্য তার বাবা-মায়ের রক্তের নমুনা ভারতে পাঠানো হয়েছিল। রিপোর্টে বাবা ৬/১২ এবং মা ৭/১২ ম্যাচ করায় চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী বাবার বোন ম্যারো থেকেই ট্রান্সপ্লান্ট করা হবে। সম্প্রতি সিএমএইচ হাসপাতালে ডাক্তারদের বোর্ড মিটিংয়ে ট্রান্সপ্লান্টের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তির সিরিয়ালও নেওয়া হয়েছে।
তবে বিগত চার বছরের দীর্ঘ চিকিৎসায় পরিবারের সমস্ত সম্বল শেষ হয়ে গেছে। এখন এত বড় ব্যয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া এই অসহায় পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ছোট্ট রাইয়্যানের নতুন জীবন ফিরিয়ে দিতে আজ সমাজের সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন তার মা-বাবা। সাথে সাথে এই শিশুর জীবন বাঁচাতে এখন সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগের মাধ্যম:
আর্থিক সহায়তার জন্যঃ
Dutch-Bangla Bank (Agent)
নাম: Md Imran Hossain
Account No: 7017514383788
Islami Bank Bangladesh PLC (বড়গোলা শাখা, বগুড়া)
নাম: Md Imran Hossain
Account No: 20503120201328715
বিকাশ (Personal): 01715289515
নগদ: 01715289515
যোগাযোগ: 01715289515

এনটিভি অনলাইন ডেস্ক