Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
ভজন দাস, নেত্রকোনা
২০:৫৫, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ২১:০৫, ১৩ আগস্ট ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২০:৫৫, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ২১:০৫, ১৩ আগস্ট ২০২৬
আরও খবর
সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২
সখিপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু
তিন দিন আগে কেনা মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই শিক্ষার্থীর
শরীয়তপুরে ট্রাক্টরচাপায় ভ্যানচালক নিহত
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

নেত্রকোনায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ভজন দাস, নেত্রকোনা
২০:৫৫, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ২১:০৫, ১৩ আগস্ট ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২০:৫৫, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ২১:০৫, ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি : এনটিভি

নেত্রকোনা-ময়মনসিংহ  মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া  বাজারের কাছে দ্রুতগামী সার বোঝাই ট্রাক ও যাত্রী বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনসহ মোট চারজন প্রাণ হারিয়েছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজারের কাছের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুঘটনার পর পর সড়কে যানজটের সৃষ্টি হয়। বেশ কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনাগামী সার বোঝাই একটি ট্রাক নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর  একটি যাত্রী বোঝাই  পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। ঘটনার পর স্থানীয় লোকজন আহদের উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহের হাসপাতালে পাঠায়।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, ময়মনসিংহের হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জন মারা যান। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে। এ সময় আরও ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক কিশোরকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সবার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলেও জানান তিনি।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেন্টু মিয়া জানান, পিকআপে  করে একটি পরিবার স্থানীয় একটি মাজারে যাওয়ার সময় নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপের যাত্রীরা মারা যান। এসময় সার বোঝাই ট্রাকটি রাস্তার একপাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সড়ক দুর্ঘটনা ট্রাক-পিকআপ ভ্যান নেত্রকোনা সংঘর্ষ

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

৭ ঘন্টা আগে
সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২
১৪ ঘন্টা আগে
সখিপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু
২৭ আগস্ট ২০২৬
শরীয়তপুরে ট্রাক্টরচাপায় ভ্যানচালক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  2. সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
  3. ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
  4. কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
  5. যন্ত্রাংশ আমদানির নামে রাস্তায় চলছিল বিএমডব্লিউ, অবশেষে ধরা
  6. ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x