Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ১২ আগস্ট ২০২৬
আরও খবর
চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী
দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করলে জনগণ ক্ষমা করবে না : অর্থমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে : অর্থমন্ত্রী
বন্যা-পরবর্তী পুনর্বাসনে বেসরকারি সংস্থার অংশীদারিত্ব চায় সরকার : অর্থমন্ত্রী
দুর্নীতির দুই মামলা থেকে খালাস পেলেন অর্থমন্ত্রী আমির খসরু

আইজিএনডি বাস্তবায়নে বেসরকারি খাতের মালিকানা জরুরি : অর্থমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ০২:৩০, ১২ আগস্ট ২০২৬
আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ ও মালিকানা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত আইজিএনডি উদ্যোগের জাতীয় অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো প্রকল্পটির ব্যয় ৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৪ বিলিয়ন ডলারের কাজ করবে বেসরকারি খাত। বেসরকারি খাত যদি এই ৪ বিলিয়ন ডলারের অংশের মালিকানা না নেয় এবং এটিকে শুধু সরকারি প্রকল্প হিসেবে পরিচালনা করা হয়, তাহলে প্রকল্পটি সফল হবে না।

তিনি বলেন, তাই বেসরকারি খাতকে অবশ্যই এর সঙ্গে যুক্ত হতে হবে। পুরো প্রকল্পটিই মূলত বেসরকারি খাতের উন্নয়ন ও অর্থনীতিকে কেন্দ্র করে।

অর্থমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ১০ হাজার একর জমিতে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে চীনা ও কোরীয় অঞ্চল থাকবে। পাশাপাশি সেখানে একটি অঞ্চল প্রতিষ্ঠার জন্য আমরা জাপানকেও আমন্ত্রণ জানাচ্ছি।

মূল প্রবন্ধে ইংমিং ইয়াং বলেন, গত মে মাসে এডিবি প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রীকে আইজিএনডি প্রতিবেদনটি উপস্থাপন করেন এবং আগামী পাঁচ বছরে এ উদ্যোগে সর্বোচ্চ ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিষয়ে এডিবির আগ্রহের কথা জানান।

ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর ও অন্যতম গতিশীল অর্থনৈতিক কেন্দ্র হিসেবে চট্টগ্রাম দীর্ঘদিন ধরে দেশকে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।

স্থিতিশীল প্রবৃদ্ধি বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস ও মানব উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির এই সময়ে উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা ও স্থিতিশীল প্রবৃদ্ধি বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সেমিনারে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গণি, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইআরডির যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ বক্তব্য দেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সংশ্লিষ্ট সংবাদ: অর্থমন্ত্রী

৩০ আগস্ট ২০২৬
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে : অর্থমন্ত্রী
১৭ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে : অর্থমন্ত্রী
১২ আগস্ট ২০২৬
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই : অর্থমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  2. সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান
  3. লংমার্চের কর্মসূচি নিয়ে সচেতন মহলকে সজাগ থাকতে হবে : জহির উদ্দিন স্বপন
  4. কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও, শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছে ছাগল!
  5. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত
  6. সবকিছুতে ‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x