Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১০, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১২, ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১০, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১২, ০৫ আগস্ট ২০২৬
আরও খবর
ওবায়দুল কাদের-পরশসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ
জুলাই গণঅভ্যুত্থান : হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা
শেখ হাসিনা লাইভে আসার পর কমে যায় ৪৪ হাজার দর্শক
সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের
জুলাই অভ্যুত্থানের স্মরণে ঢাবিতে ‘রান ফর জাস্টিস’ অনুষ্ঠিত

নানা আয়োজনে দেশজুড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১০, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১২, ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১০, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১২, ০৫ আগস্ট ২০২৬
নানা আয়োজনে দেশজুড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত। ছবি : বাসস

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা, আলোচনা সভা, র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিভিন্ন কর্মসূচিতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের জোরালো দাবি জানান।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকা বিভাগের গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী,মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে, ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

নেত্রকোণায় ‘জুলাই এর চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

পাবলিক হলে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। তিনি ১৭ জন শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কবর সংরক্ষণের নির্দেশনা দিয়ে দলমত নির্বিশেষে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলায় নানা আনুষ্ঠানিকতায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

লক্ষ্মীপুরে উত্তর তেমুহনী এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের সূচনা হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সায়েদুর রহমান রাফি ও সাইফুল ইসলাম মুরাদ।

বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান শেষে আন্দোলনে আহত দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বরিশাল বিভাগের ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলায় জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বরগুনায় বরগুনা সার্কিট হাউস মাঠে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ। জেলা প্রশাসক তাছলিমা আক্তার আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

খুলনা বিভাগে খুলনা জেলাসহ যশোর, সাতক্ষীরা জেলা, মেহেরপুর, নড়াইল,চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা,বাগেরহাট ও ঝিনাইদহ জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে শহরের সংগীতা মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন ও জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, এনসিপির জেলা সদস্য সচিব লাবিব হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সকল জুলাই শহীদ পরিবারের সদস্যদের বিনামূল্যে ওষুধ দেওয়ার আশ্বাস দেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আলোচনা সভা, প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী সভাপতিত্ব করেন।

রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রামসহ সবকটি জেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই যোদ্ধা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করে জেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।

নীলফামারীতে সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও এনসিপির জেলা আহবায়ক আব্দুল মজিদ।

এছাড়া বিকেলে জুলাই স্মৃতি চত্বরে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পাঠানপাড়া ফুড অফিস মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং শহীদদের কবর জিয়ারত করা হয়।

পাবনায় জেলা পরিষদ চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ শ্রদ্ধা জানান।

পরে শহীদদের কবর জিয়ারত, পরিবারদের সাথে সাক্ষাৎ ও জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক অসীম চন্দ্র বর্মন। অতিরিক্ত জেলা প্রশাসক দ্বিপান্বীতা দেবী ও জেলা শিল্পকলার কালচারাল অফিসার

আহমেদ মঞ্জুরুল হক পাবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন ডা. মো জসিম উদ্দিন পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, মাসুক আলম,আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, জুনেদ আহমদ, আ ত ম মিসবাহ,ফারুক আহমদ লিলু, মুর্শেদ আলম, এ টি এম হেলাল, কালারচান,দুলু, তফাজ্জুল হোসেন, সৌরভ প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন জুলাইযোদ্ধা জহুর আহমদ, রিপন মিয়া, সায়মন আহমেদ শিহাব, রাহুল মোহাম্মদ নূর উদ্দিন, সাদিকুর রহমান চৌধুর, ওবায়দুল ইসলাম, মোহাম্মদ তারেক মিয়া জাহাঙ্গীর আলম প্রমুখ

হবিগঞ্জ: জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ - এই স্লোগান সামনে রেখে হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পদযাত্রা করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে একটি পদযাত্রা শহরে অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, হুইপ এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তুন, অ্যাড. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ বিএনপির অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

জুলাই গণঅভ্যুত্থান ৩৬ জুলাই

সংশ্লিষ্ট সংবাদ: জুলাই গণঅভ্যুত্থান

০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা
০৫ আগস্ট ২০২৬
শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম
০৫ আগস্ট ২০২৬
আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায়?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ
  2. পার্কিং নিয়ে কথা কাটাকাটি, পিস্তল বের করে গুলি  
  3. প্রেমিকার মৃত্যুর খবর শুনে না ফেরার দেশে তানভীর
  4. পাতে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর
  5. ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করলেন বিএনপিনেতা
  6. রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, থাকবে নারী চালক ও কন্ডাক্টর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x