অংশীজনদের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, ছাত্র সমাজসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে সংবিধানের ১৮তম সংশোধন করবে সরকার।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম বৈঠকে কিছু দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে গুরুত্ব পাবে- কবে কোন অংশীজনদের মতামত নেওয়া হবে। বিরোধীদল অংশ না নিলেও তাদের মতামত নেওয়া হবে।
তবে বিরোধীদলের সদস্যদের ছাড়াই সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
মূলত এই বৈঠকে জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর কি হবে, কমিটি কীভাবে কাজ করবে, কতদিন করবে, কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। সে বিষয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক