ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৫ জুলাই) রাত ১টা থেকে কার্যকর হওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
এ ছাড়া আজ রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। রাত ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ৬ ঘণ্টায় ঢাকায় সামান্য (ট্রেস) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ বুধবার সকাল ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হয়েছে এবং সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্ত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক