চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৬৩ মিলিমিটার বৃষ্টি
চট্টগ্রামে অতি ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে ‘অতি ভারি’ বৃষ্টি বলা হয়ে থাকে।
আজ সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম ছাড়াও ঢাকা, ফরিদপুর ও বান্দরবানে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে।
ঢাকাতে গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার, ফরিদপুরে ১০৪ মিলিমিটার ও বান্দরবানে ১১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি. / ২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি. / ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক