Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:২২, ১২ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:২২, ১২ জুলাই ২০২৬
আরও খবর
কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী
ফেনীর সঙ্গে প্রধানমন্ত্রীর আত্মার সম্পর্ক, দূর হবে সব সমস্যা : পরিবেশমন্ত্রী
বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার
বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:২২, ১২ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:২২, ১২ জুলাই ২০২৬
জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (১২ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী প্রয়াত জমির উদ্দিন সরকারের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংসদের নির্ধারিত চত্বরে জমির উদ্দিন সরকারকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

এর আগে জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন।

এ সময় বক্তারা জমির উদ্দিন সরকারের দেশের জন্য বিভিন্ন অবদান ও দায়িত্বের কথা তুলে ধরেন।

পরিবারের পক্ষ থেকে জমির উদ্দিন সরকারের বড় ছেলে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বক্তব্য দেন। এ সময় তিনি তারা বাবার রুহের মাগফিরাত কামনা করে সবার নিকট দোয়া কামনা করেন।

এ ছাড়া জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আজ রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকার

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

৪৭ মিনিট আগে
কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী
৮ ঘন্টা আগে
ফেনীর সঙ্গে প্রধানমন্ত্রীর আত্মার সম্পর্ক, দূর হবে সব সমস্যা : পরিবেশমন্ত্রী
১২ ঘন্টা আগে
বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!
  2. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান
  4. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  6. ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x