রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ২৮৩৬ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে দুই হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।
শনিবার (১১ জুলাই) ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, ১১টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮টি বাস, ৭৭টি ট্রাক, ৭২টি কাভার্ডভ্যান, ১৪৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৭৬টি মোটরসাইকেলসহ মোট ৮৫৭টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ছয়টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি বাস, নয়টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৮১টি মোটরসাইকেলসহ মোট ৫২৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, তিনটি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৮৩৪টি গাড়ি ডাম্পিং ও ৩১৭টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (৯ ও ১০ জুলাই) ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)