Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
০৯:৫০, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩৯, ০৮ জুলাই ২০২৬
জাহিদুর রহমান
০৯:৫০, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩৯, ০৮ জুলাই ২০২৬
আরও খবর
জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে : জামায়াত আমির
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলনে যা জানালেন স্পিকার
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন : স্পিকার
রাজধানীজুড়ে গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

সাভার উপজেলা কমপ্লেক্সে সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

জাহিদুর রহমান
০৯:৫০, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩৯, ০৮ জুলাই ২০২৬
জাহিদুর রহমান
০৯:৫০, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩৯, ০৮ জুলাই ২০২৬

সাভার উপজেলা পরিষদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক সাংবাদিককে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে তার ওপর নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আক্রান্ত সাংবাদিকের নাম দিদারুল ইসলাম। তিনি ঢাকা টুডের স্টাফ রিপোর্টার। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে গুরুতর আহত ‘জুলাই যোদ্ধা’ও তিনি।

সংঘবদ্ধ হামলার শিকার সাংবাদিক দিদারুল ইসলামকে গুরুতর অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নির্যাতনের পাশাপাশি ক্যামেরা ভাঙচুর, মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া, মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেবার অভিযোগ করেছেন তিনি।

দিদারুল ইসলামের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের বিচারিক সিদ্ধান্তে কথিত অসঙ্গতির বিষয়ে জানতে মঙ্গলবার রাতে তিনি উপজেলা পরিষদে যান। সেখানে গিয়ে দেখতে পান সরকারের কৃচ্ছ্রসাধন বা ব্যয় সংকোচন নীতির বিপরীতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্যান ও লাইট চালিয়ে বহিরাগতদের নিয়ে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের খেলা দেখছেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, এ বিষয়ে প্রশ্ন করায় উপস্থিত কর্মকর্তাদের ইঙ্গিতে তাকে জোরপূর্বক আটকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

মারধর ও লাঞ্ছিত করার পাশাপাশি তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়। ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট মুছে ফেলা হয়। এছাড়া জোরপূর্বক একটি মুচলেকায় স্বাক্ষর করানোর পাশাপাশি ঘটনাটি প্রকাশ করলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ অপর দুই সাংবাদিক খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে দিদারুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার মডেল থানায় নিয়ে যান। পরে পুলিশের পরামর্শে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকেই সাংবাদিককে আটকে মারধর করার বিভিন্ন ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শারীরিক নির্যাতন ও মারধরে গুরুতর আহত সাংবাদিক দিদারুল ইসলাম চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক নির্যাতন অভিযোগ সাভার উপজেলা কমপ্লেক্স ভিডিও সংবাদ
০৫ মার্চ ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরকে এক মামলায় জামিন
২২ ফেব্রুয়ারি ২০২৬
সন্ত্রাসী হামলায় পঙ্গু সাংবাদিক বাছিত খানের মানবেতর জীবন
০২ ফেব্রুয়ারি ২০২৬
দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি
২৫ জানুয়ারি ২০২৬
সাংবাদিক মার্ক টালি আর নেই
২১ জানুয়ারি ২০২৬
বিদেশি পিস্তল, গুলিসহ ভুয়া সাংবাদিক আটক
১৩ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে সিনেটর চাক শুমার অফিসের সম্মাননা পেলেন সাংবাদিক এহসান জুয়েল
০৮ জানুয়ারি ২০২৬
আজ সাংবাদিক নির্মল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী
১৮ ডিসেম্বর ২০২৫
খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
১৪ ডিসেম্বর ২০২৫
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
০১ ডিসেম্বর ২০২৫
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি
  2. সরকার আ.লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ
  3. ছাগলচোর চক্রের ৩ সদস্য কারাগারে
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x