সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের শুনানি বুধবার
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ফাইল ছবি
রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার (৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ দিন ধার্য করেন।
এ বিষয়ে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, গত সোমবার গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য দিন ধার্য ছিলো। কিন্তু মামলার মূল নথি না থাকায় বিচারক নতুন দিন ধার্য করেন।
গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
গত ১৭ মে সাবেক এই প্রধান বিচারপতিকে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশনা দেন হাইকোর্ট।

আদালত প্রতিবেদক