২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪০৬, মামলা ৫০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক কারবারের অভিযোগে মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগ কর্তৃক ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩১ জন এবং ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী আরও বলেন, গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট, দরজা ও জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়ামের ফ্রেমের ছোট-বড় বিভিন্ন সাইজের ১৫টি পুরাতন টুকরা, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক