যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিনগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মহিউদ্দিন কাজল (৩৫), মো. সেলিম (৩৫), মোসা. আমেনা (২৩), জামিরুল ইসলাম (৩৪), হিরা ওরফে চাঁদ (২৭), মো. আকাশ ওরফে মোহন (৩২), মো. আলী হোসেন (১৯), মেনন আহমেদ (২২) ও মো. জাহিদ মিয়া (৩০)।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া বাকিদের মধ্যে ৩ জনকে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) সাজা মোতাবেক এবং অন্য ৩ জনকে পূর্বের দায়ের হওয়া নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীর জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের বিশেষ ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক