ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় (১৫-২০) কিলোমিটার বেগে বাতাস এবং (৩০-৪০) কিলোমিটার
বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রোববার (৫ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩ মিলোমিটার।

এনটিভি অনলাইন ডেস্ক