বেনাপোলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় বেনাপোল প্রেসক্লাব অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
বেনাপোল প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ডিরেক্টর) শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) কমান্ডিং অফিসারের পক্ষে সুবেদার রবিউল ইসলাম এবং বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সেকেন্ড অফিসার বাবুল আক্তার।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বকুল মাহাবুব, দৈনিক ইত্তেফাকের শাহাজান সবুজ, দৈনিক সমকালের সাজেদুর রহমান, সময় টিভির আজিজুল হক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আব্দুর রহিম, বাংলা ট্রিবিউনের সেলিম রেজা, এসএ টিভির নাসির উদ্দিন, এশিয়ান টিভির মিলন খান, আনন্দ টিভির আইয়ুব হোসেন পক্ষী, দৈনিক সংগ্রামের মশিয়ার রহমান, দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম, দৈনিক গণমুক্তির আব্দুস সবুর টিটো, বিডি খবরের সাহাবুদ্দিন, দৈনিক ভোরের চেতনার আলমগীর হোসেন, দৈনিক যশোর বার্তার আতিকুজ্জামান রিমু, বার্তাকণ্ঠের আলাউদ্দিন লিটন, সাংবাদিক শাহিন ও রায়হান সোবাহানসহ স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভায় অতিথিরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ উপস্থাপনায় এনটিভির গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তারা আগামী দিনগুলোতেও চ্যানেলটির এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে এনটিভি পরিবারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

মহসিন মিলন, বেনাপোল